- প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ০১:৩৫ পিএম
বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন
বাকেরগঞ্জ প্রতিনিধি : "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। পরে সকাল ১১টায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও আকর্ষণীয় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে খামারিরা তাদের উন্নত জাতের পশুপাখি প্রদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। তিনি তার বক্তব্যে বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, গ্রামীণ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে দেশীয় জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির বিজ্ঞানসম্মত ব্যবহার অত্যাবশ্যক। প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সালেহ আল রেজার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অনন্যা কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, ভেটেরিনারি সার্জন মোঃ আমিরুল ইসলাম সোহাগ, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান, বাকেরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সহ-সভাপতি জাকির জোমাদ্দার, সহ সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
২৬ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ নভেম্বর নাজমুল আলম সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর পৌরসভাসহ রঙ্গশ্রী, ভরপাশা ও গারুড়িয়া ইউনিয়নে ভ্রাম্যমান প্রচার কার্যক্রম পরিচালিত হবে। ২৯ নভেম্বর কৃষ্ণকাঠী ৩ নম্বর ওয়ার্ডের মিয়া বাড়িতে গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ও কৃমিনাশক বিতরণ করা হবে। ৩০ নভেম্বর বোয়ালিয়া বাজারে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প এবং কৃত্রিম প্রজনন সেবা প্রদান করা হবে। ০১ ডিসেম্বর তরুণ ও নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেষ দিনে অর্থাৎ ০২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কার্যক্রম শেষ হবে।
এ আয়োজন স্থানীয় খামারিদের উন্নত প্রযুক্তি ব্যবহারে সচেতন করে তুলবে এবং বাকেরগঞ্জে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!