- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৩ পিএম
বাবুগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২
আবুল বাশার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এয়ারপোর্ট থানাধীন গড়িয়ার পার এলাকার সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পয়সারহাট থেকে ছেড়ে আসা বরিশালগামী শেফালী পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশাল থেকে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালক মোঃ কবির হোসেন হাওলাদার মারা যান।
নিহত কবির হোসেন হাওলাদার বরিশাল মহানগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা ও শুকুর হাওলাদারের ছেলে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!