- প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৪৩ পিএম
আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু।
খুবি প্রতিনিধি : সৈয়দ জাওয়াদ হোসেন সামি
চারুশিল্পীদের স্বাধীন, সৃজনশীল ও গতিশীল প্ল্যাটফর্ম ‘আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ উপলক্ষে তিন দিনব্যাপী ‘শিল্পকর্ম প্রদর্শনী–২০২৬’ শুরু হয়েছে। আজ ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ছাড়া কোনো দেশ ও সমাজ কখনোই পূর্ণাঙ্গতা অর্জন করতে পারে না। একটি জাতির মনন ও মানবিক মূল্যবোধ গঠনে শিল্প-সংস্কৃতির ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, উন্নয়ন কেবল অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়; শিল্পচর্চার অগ্রগতিও একটি জাতির উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক। খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলার যে ধারাবাহিক শিল্পচর্চা গড়ে উঠেছে, তা এ অঞ্চলের জন্য গর্বের বিষয়। সদ্য আত্মপ্রকাশ করা আর্ট সার্কেল খুলনা শিল্পীদের জন্য একটি কার্যকর ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে দেশের শিল্পচর্চায় ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী প্রফেসর জামাল আহমেদ। তিনি বলেন, শিল্পকর্ম বোঝা সহজ নয়; একটি শিল্পকর্ম সত্যিকার অর্থে উপলব্ধি করতে হলে তা সরাসরি দেখতে হয়। প্রদর্শনীই শিল্পকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম। তিনি আরও বলেন, ড্রইং হলো শিল্পের ভিত্তি—ড্রইংয়ে দক্ষতা ছাড়া গভীর ও পরিপক্ব শিল্পচর্চায় পৌঁছানো সম্ভব নয়। এ ধরনের প্রদর্শনী শিল্পী ও দর্শকের মধ্যে সংযোগ তৈরি করে এবং শিল্পের ভাষা বোঝার সুযোগ সৃষ্টি করে।
আর্ট সার্কেল খুলনা’র প্রতিষ্ঠাতা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মো. তরিকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের প্রফেসর আনিসুজ্জামান আনিস এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলার ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আর্ট সার্কেল খুলনা’র শহিদুল ইসলাম সবুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাপলা সিংহ।
উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্তের বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পচর্চার প্রসার, নবীন ও প্রবীণ শিল্পীদের মধ্যে সৃজনশীল যোগাযোগ এবং দর্শকদের সঙ্গে শিল্পের সরাসরি সংযোগ তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা, দর্শনার্থীদের অংশগ্রহণে শিল্পচর্চা আরও সমৃদ্ধ হবে।
তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!