- প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ০৮:৫৫ এএম
আগৈলঝাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগৈলঝাড়া উপজেলায় ব্যাপক আয়োজনে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানের আয়োজন করেন আগৈলঝাড়া উপজেলার সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম বাপ্পি ও সরকারি গৌরনদী কলেজের সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান। তাদের উদ্যোগে উপজেলার রাজিহার ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দের মাঝেও উপহার বিতরণ করা হয়। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা আয়োজকদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও অর্থবহ ও সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আগামীতেও এমন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!