- প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ০১:২২ পিএম
৮ মাসেও প্রকাশ হয়নি ফলাফল, আত্মহত্যার হুমকি ভুক্তভোগী শিক্ষার্থীর
ওয়াহিদ-উন-নবী,ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। প্রায় আট মাস পার হলেও ফলাফল না পাওয়ায়, এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যার হুমকি দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ওই শিক্ষার্থী লিখেছেন, “মৃত্যুর জন্য আমার ডিপার্টমেন্টই সম্পূর্ণ দায় নেবে—যদি ১৭ বা ১৮ তারিখের মধ্যে রেজাল্ট না পাই। আট মাস হয়ে গেল, এখনো ফলাফল নেই। ডজনখানেক চাকরির সুযোগ হাতছাড়া হয়েছে। ৫ বছর ৮ মাসেও বিবিএ শেষ করতে পারছি না।”
তিনি আরও লেখেন, “সবচেয়ে ভীতু আমার ডিপার্টমেন্ট—ভিসিকে বলতে ভয়, নিউজ করতে ভয়। রেজাল্ট দিলে চাকরি পাব—এটা বলছি না, কিন্তু রেজাল্ট পাওয়া আমার অধিকার।”
ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবম ব্যাচের ছাত্র। তাঁর সর্বশেষ সেমিস্টারের পরীক্ষা চলতি বছরের ১২ মার্চ শুরু হয়ে ১৬ এপ্রিল শেষ হয়।
বিভাগের পরীক্ষা কমিটির সভাপতি ড. প্রবীর কুমার ভৌমিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে বিভাগের একটি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহেই ফলাফল প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “আমি ইতোমধ্যে পরীক্ষা কমিটির সভাপতির সঙ্গে কথা বলেছি। শুনেছি, কমিটির একজন সদস্য অনুপস্থিত থাকায় দেরি হয়েছে। তবে ফলাফল প্রায় সম্পন্ন, সামনের সপ্তাহেই প্রকাশ করা হবে।”
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!