- প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ১০:৫১ পিএম
৫৪ বছর পর গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুতাবাড়ীয়া গ্রামে মহান স্বাধীনতা যুদ্ধের ৩৬ জন শহীদ ও মুক্তিযোদ্ধাদের বধ্যভূমিতে অবশেষে নির্মিত হয়েছে একটি স্মৃতিস্তম্ভ। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর এই উদ্যোগ বাস্তবায়ন হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসানের উদ্যোগে স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ৮ই মে আনুমানিক দুপুর ১১টার দিকে হানাদার বাহিনী এ এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে থাকা হিন্দু সম্প্রদায়ের যাকে পেয়েছে তাকেই নির্মমভাবে গুলি করে হত্যা করে। ওই নৃশংস ঘটনায় সুতাবাড়ীয়া গ্রামের ৩৬ জন নিরীহ মানুষ শহীদ হন।
দীর্ঘদিন ধরে শহীদদের স্বজন, স্থানীয় হিন্দু সম্প্রদায় এবং গলাচিপা উপজেলার সাধারণ মানুষের দাবি ছিল—এই বধ্যভূমিতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হোক। অবশেষে স্বাধীনতার ৫৪ বছর পর সেই প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ বিষয়ে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, “চিকনিকান্দি ইউনিয়নের এই বধ্যভূমিকে যথাযথভাবে সংরক্ষণ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। মহান স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মৃতি সংরক্ষণে আমরা সবসময়ই সচেষ্ট।”
তিনি আরও জানান, “বর্তমানে সুতাবাড়ীয়া গ্রামের ৩৬ জন শহীদের সমাধিস্থলে ছোট পরিসরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে বৃহৎ পরিসরে বধ্যভূমিটি সংরক্ষণ ও উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা নেওয়া হবে।”
শহীদ পরিবারের সদস্যরা জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একইসঙ্গে তারা ভবিষ্যতে বধ্যভূমির পূর্ণাঙ্গ সংরক্ষণ এবং শহীদ পরিবারের অসহায় সদস্যদের সহযোগিতার দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!