- প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ১০:৫০ পিএম
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে গলাচিপা উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ. বারেক মৃধা, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসাইন মুন্সি, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা প্রেসক্লাব সভাপতি মু. হারুন অর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ওই রাতে পরিচালিত “অপারেশন সার্চলাইট” ছিল বিশ্বের অন্যতম নৃশংস গণহত্যা, যেখানে হাজারো নিরীহ মানুষ নির্মমভাবে নিহত হন।
বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী গণআন্দোলনগুলো ছিল অধিকার আদায়ের ধারাবাহিক সংগ্রামের অংশ, যা জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।
আলোচনার শুরুতে গণহত্যায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি গলাচিপা লঞ্চঘাট এলাকার এক অসহায় মানুষ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। উলানিয়া এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!