শিরোনামঃ

যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রকল্পের সমাপনী সভা

বরিশাল জেলার বরিশাল সদর উপজেলার শাখায় এডুকেশন এভোব অল এর অর্থায়নে এবং ব্র‍্যাক কতৃক বাস্তবায়িত আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন'স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রকল্পের  সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি) ও এডুকেশন অ্যাবাভ অল (ইএএ)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রকল্পের উপকারভোগী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাজার কমিটির সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং ব্র্যাকের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন, বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে যুব উদ্যোক্তাদের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা পর্যালোচনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সুপারিশ ও করণীয় নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো, আসন গ্রহণ ও নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব শেষে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা। পরে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও বাস্তবায়নকালীন অভিজ্ঞতা তুলে ধরেন ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) জেলা ব্যবস্থাপক রুপেশ বিশ্বাস। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী (বিডিসি) রিসান রেজা মো. সাহেদ।
সভায় বক্তারা বলেন, যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য সহজে আর্থিক সহায়তার সুযোগ তৈরি করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে প্রকল্পের অংশীদার, উপকারভোগী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?