- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৬:১৬ পিএম
যুব সমাজ আমাদের সম্পদ, এই যুব সমাজকে কাজে লাগাতে হবে-সেলিমুজ্জামান
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ছাত্র সমাজ যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, যুব সমাজ আমাদের সম্পদ, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই যুব সমাজকে কাজে লাগাতে হবে। আমাদের দেশের ছাত্র সমাজ যুব সমাজের নেতৃত্বে এদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিলেও, দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে ও দেশ কে বিনির্মাণ করতে হলে এদেশের যুবসমাজকেই এগিয়ে আসতে হবে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।
সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুব সমাজকে একযোগে কাজ করতে হবে। কোন অপশক্তি যেন আগামী নির্বাচন বাঞ্চাল করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসানের সঞ্চালনায় ও আহ্বায়ক আসাদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন বক্তব্য রাখেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!