- প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ ০৩:৩০ পিএম
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৮টায় গলাচিপা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান।
পরে গলাচিপা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, উপজেলা গণঅধিকার পরিষদ, গলাচিপা প্রেসক্লাব, গলাচিপা পৌরসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্ফস্তবক অর্পণ শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে দোয়া মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর প্রমুখ।
এর আগে ওই দিন প্রত্যুষে গলাচিপা থানা প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও বাণিজ্যিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সকাল ১০টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সেখানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!