- যবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশিত: ২১ জুন ২০২৬ ০২:২৯ পিএম
যবিপ্রবিতে দুদিন ব্যাপী ডাটা বিশ্লেষণ ও গবেষণাপত্র লেখার কর্মশালার উদ্বোধন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের উদ্যোগে "From Data Analysis to Publication: Workshop on Advanced Statistical Analysis and Scientific Writing for Biomedical Research" শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে কর্মশালার উদ্বোধন করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও HEAT Sub Project (PIN -13527)-এর অ্যাসোসিয়েট সাব-প্রজেক্ট ম্যানেজার মো. মাহমুদুল হক মিলু।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, গবেষণাভিত্তিক দক্ষতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণায় উদ্বুদ্ধ করতে এবং আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা ও প্রকাশনার সক্ষমতা গড়ে তুলতে এ ধরনের কর্মশালার কোনো বিকল্প নেই।" তিনি শিক্ষার্থীদের এ সুযোগকে সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানান।
কর্মশালায় বায়োমেডিক্যাল গবেষণায় Advanced Statistical Analysis এবং Scientific Manuscript Writing বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রথম দিনের সেশন পরিচালনা করেন ব্রেইন স্টেশন ২৩ পিএলসি-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার (AI/ML) এবং ওস্তাদের লিড ইনস্ট্রাক্টর মিনহাজুল হাসান। দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রিজভী কায়সার।
কর্মশালাটি HEAT Sub Project (PIN-13527)-এর অর্থায়নে অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন বিনামূল্যে রাখা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারীদের কমপ্লিমেন্টারি লাঞ্চ, সন্মানী ও সনদপত্র প্রদান করা হবে।
আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার তথ্য বিশ্লেষণ, বৈজ্ঞানিক লেখালেখি এবং আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!