- প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ০৯:০০ পিএম
ভরপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজ সেবক মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকে রগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি উন্নয়নমুখী নেতৃত্বের প্রত্যয়ে স্থানীয় মানুষের মাঝে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন। তিনি উপজেলার ভরপাশা ইউনিয়নের বটতলা গ্রামের সম্ভ্রান্ত ফরাজি পরিবারের সন্তান।
মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজির পিতা মোঃ গয়েজ উদ্দিন ফরাজি দীর্ঘদিন ভরপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের সেবা করে প্রশংসা অর্জন করেন। পারিবারিকভাবে মানুষের সেবার সেই ধারা থেকেই মোহাম্মদ রাজিব সুমন উদ্দিন ফরাজির সমাজসেবামূলক কর্মকাণ্ডের পথচলা শুরু।
ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত মোহাম্মদ রাজিব সুমন ফরাজি বর্তমানে স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের গণমানুষের নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের একজন আস্থাভাজন কর্মী হিসেবেও পরিচিত।
স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে ভরপাশা ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করেছেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচিত হলে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি বলেন, “ভরপাশা ইউনিয়নকে দারিদ্র্যমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি এই ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।”
স্থানীয়দের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি ভরপাশা ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত সংবাদকর্মীদের প্লাটফর্ম জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল গঠন করা হয়েছে। শনিবার নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত ইফতার...
-
সোহাগ হাওলাদার, বরগুনাঃবরগুনায় গভীর রাতে একটি মুদি দোকানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!