শিরোনামঃ

ভোলায় এসপি শহীদুল্লাহ কাওছারের নির্দেশে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার


মোঃ সাইফুল ইসলাম আকাশ:

নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলায় এসপি শহীদউল্লাহ কাওছারের নির্দেশে ভোলার তজুমদ্দিনে এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত ২২ ফেব্রুযারি ২০২৬ ইং তারিখ রাতে এক ভুক্তভোগী নারী বাড়ি ফেরার পথে আসামীরা তাকে প্রলোভন দেখিয়ে অটো গাড়িতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং গুরুত্বর অবস্থায় তজুমদ্দিন থানাধীন ০৩নং চাঁদপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ শশীগঞ্জ এলাকার একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় ২৩ শে ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেন। 

ঘটনার পরপরই ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের নির্দেশে,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিমের ( সদর সার্কেল) তত্ত্বাবধানে ও তজুমদ্দিন থানার ওসির নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একাধিক টিম তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ ফেব্রুয়ারি সকালে ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করেন। অভিযানে মামলার এজাহারনামীয় ০১নং আসামী মোঃ রাকিব(৩০),৩নং আসামী মোঃ জুয়েল(৩৫), পিতা-আবদুল মন্নান,এবং তদন্তেপ্রাপ্ত আসামী আল আমিন সম্রাট(২০) কে তজুমদ্দিন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে এজাহারনামীয় ও তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীরা মামলার ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। 

 এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার ২৪ শে ফেব্রুয়ারি দুপুরে আজকের পত্রিকাকে বলেন,ভোলা জেলা পুলিশ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত সংবেদনশীল। এই নেক্কারজনক ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে রয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?