- প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৩ এএম
ভোলায় দু'র্বৃত্তদের ছুরিকাঘাতে মসজিদের ইমাম নি'হত
মো. ইসমাইল।।
ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম নোমানী (৩৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ভোলা পৌরসভার চরনোয়াবাদ এলাকায় তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজের পর আমিনুল হক নোমানী তার নিজ ঘরে অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা জড়িতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই ঘটনায় নিহত আমিরুল হক নোমানীর সহকর্মী ও ছাত্রসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা হত্যার প্রতিবাদে ভোলা সদর হাসপাতালের সামনে ও ভোলা সদর রোডে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন৷ তারা দাবি করেন দ্রুত প্রকৃত খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার৷
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আনতে পুলিশ কাজ করছে৷
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!