- প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ০৭:২১ পিএম
ভোলা জেলা পুলিশের মাস্টার প্যারেড,কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলা জেলা পুলিশের মাস্টার প্যারেড,কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা পুলিশের আয়োজনে রবিবার ২১ ডিসেম্বর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড এবং পুলিশ লাইন্সের ড্রিলশেডে কল্যাণ সভা ও ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল)।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এরপরেই সকাল ১০ টায় ভোলা জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আয়োজিত কল্যাণ সভায় সকল অফিসার ফোর্সের অসুবিধা সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন। যে সকল বিষয়ে তাৎক্ষণিক সমাধান সম্ভব হয়নি সেগুলো ধাপে ধাপে পরবর্তীতে সমাধানের কথা বলেন।
উক্ত কল্যাণ সভায় ভার্চুয়ালী যোগদান করেন প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।
এ সময় পুলিশ সুপার ভোলা জেলা পুলিশের অফিসার ফোর্সের ব্যবহারের জন্য ২২ টি ইউনিটে ফার্স্ট এইড বক্স, ওজন পরিমাপ মেশিন, ৬৯ টা ইউনিটে স্বাস্থ্য বিধান সামগ্রী সরবরাহ করেন। বিভিন্ন ইউনিটে বিশেষ করে থানা এবং ডিবির পুলিশিং সেবা দ্রুত সরবরাহের জন্য ৪ টি ডাবল কেবিন এবং ১ টি সিঙ্গেল কেবিন গাড়ি সরবরাহ করেন। যে সমস্ত স্থানে গাড়ি ব্যবহারের সুযোগ সীমিত সে ক্ষেত্রে মাঠ পর্যায়ের অফিসারদের ব্যবহারের জন্য ১১ টি মোটরসাইকেল সরবরাহ করেন।
এর পরেই অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পূর্বক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার শহিদুল্লাহ কায়সার।
এসময় উপস্থিত ছিলেন সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ডি আই ও-১, অফিসার ইনচার্জ, ভোলা জেলার সকল থানা ও গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিইট-পাথরের কাঠামোর ভিড়ে হঠাৎ যদি চোখে পড়ে গোলপাতার বিস্তৃত ছাউনি, চারপাশে সবুজ আর পাশে নিস্তরঙ্গ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়ে আনশন শুরু করেছে দুই সন্তানের জননী পলি খানম...
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নষ্ট হওয়া লিফট...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। রংপুরে ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় জামিন পেয়েছেন বহিস্কৃত যুবদল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!