- প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ১০:১১ পিএম
ভোলা ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার ২৮ শে ডিসেম্বর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাঃ শামীম রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর সৃষ্টি হয়।
এর আগে শহরের মহাজনপট্রি আলমগীর মিয়ার বাসভবনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
মিলাদ অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত,দেশ ও জাতির শান্তি গনতত্ত্বের পূর্ণ প্রতিষ্ঠাতা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতাও নেক হায়াত কামনা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্বপ্নদ্রষ্টা তারেক রহমান আমাকে ধানের শেষ প্রতিকে মনোনীত করেছেন ইনশাল্লাহ বিজয় নিয়ে ঘরে ফিরবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান,এনামুল হক,তরিকুল ইসলাম কায়েদ,নির্বাহী সদস্য ইয়ারুল ইসলাম লিটন,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ,সদস্য সচিব হেলাল উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন সহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!