- প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ০৮:৫৮ পিএম
ভিডব্লিউবি চাল বিতরণে ঘুষ নেয়ার অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আটক ২
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়নে দুস্থ ও অসহায় নারীদের কাছ থেকে ভিডব্লিউবি'র আওতায় বিনামূল্যে সরকারি চাল দেওয়ার নামে ৩০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ও তার সহযোগী মো. ইছাহাক মোল্লাকে সেনাবাহিনী আটক করে গলাচিপা থানায় সোপর্দ করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) আটককৃত দুইজনকে আসামী করে চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে এজাহার দিলে দুপুরে আদালতের মাধ্যমে তাদের হাজতে পাঠানো হয়। ঘটনার বিষয়ে গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, চিকনিকান্দী ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীদের কাছ থেকে ৩০০ টাকা করে ঘুষ আদায়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন—সুতাবাড়িয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রুসিয়া বেগম, জায়েদা বেগম, সালমা বেগমসহ ৭২ জন দরিদ্র নারীকে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় ৩০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ৩০০ টাকা করে আদায় করেন চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার সহযোগী।
তবে সোমবার (১৪ জুলাই) চাল বিতরণের সময় ওইসব নারীরা চাল না পেয়ে তাদের টাকা ফেরত চাইলে অভিযুক্তরা অস্বীকার করেন টাকা নেওয়ার বিষয়টি। এতে পরিষদ চত্বরে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে টহলরত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করে।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, “সুবিধাবঞ্চিত নারীদের কাছ থেকে ঘুষ নেওয়া অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের আটক রাখা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দেশের দরিদ্র ও অসহায় নারীদের মাসিক খাদ্য সহায়তা হিসেবে চাল সরবরাহ করে সরকার। কিন্তু এই সহায়তা দেওয়ার পূর্বশর্ত হিসেবে ঘুষ আদায় করায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে দেশের সূয্য সন্তানদের স্মরণ করা হয়েছে।কোটালীপাড়া...
-
যবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, যশোর শহরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে...
-
*জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা ভারতীয় গুপ্তচর, পতিত স্বৈরাচারের দোসর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!