- প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৭ এএম
ভারতীয় গুপ্তচর আনসি আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও
*
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা ভারতীয় গুপ্তচর, পতিত স্বৈরাচারের দোসর ও আনিস আলমগীরকে ডিবি অফিস গ্রেফতার না দেখালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে গণ-অভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য।
গণমাধ্যমের সংবাদ থেকে জুলাই ঐক্য জানতে পেড়েছে, শেখ হাসিনার একনিষ্ঠ সহচর, সাংবাদিকতারে নামে তথ্য সন্ত্রাস করা আনিস আলমগীরকে আটক করেছে ডিবি। কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়নি। প্রকাশ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে অকথ্য ভাষায় গালি দেওয়া, জুলাইয়ের স্পিরিটকে নিয়ে কটূক্তি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছিল আনিস আলমগির গং। দুঃখজনকভাবে আমরা জানতে পেরেছি, সরকারের উচ্চপর্যায় থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। শুধু বাংলাদেশ সরকার থেকে নয়, ভারতীয় লবিস্টরা তাকে ছাড়ানোর জন্য চাপ তৈরি করেছে।
জুলাই ঐক্যের বক্তব্য স্পষ্ট, অবিলম্বে এই খুনিকে গ্রেফতার করতে হবে। শুধু আনিস আলমগির নয়, যারা ভারতীয় অর্থে বাংলাদেশে তথ্যসন্ত্রাস করছে, আওয়ামী রীগ পুনর্বাসন করছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এদের মধ্যে অন্যতম পান্না, আব্দুন নুর তুষার, এম আজিজ, শাহেদ আলম। যারা জুলাইকে অস্বীকার করে টকশোতে বসে জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করে তুলে তারাও খুনি। তাদের বিচার না হলে বাংলাদেশে ভারতীয় প্রক্সিরা ধ্বংস হবে না।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!