- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৩:৫১ পিএম
উড়ো চিঠি পাঠিয়ে চাঁদা দাবি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বিএনপির নাম ব্যবহার করে একটি ফিলিং স্টেশনের পরিচালকের কাছে ডাকযোগে চিঠি পাঠিয়ে প্রতিমাসে ৩০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রেরিত ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন বলেন, ২৫ আগস্ট দুপুরে ডাকযোগে তার কাছে এই চিঠিটি আসে।
চিঠির ভাষাগুলো হুবাহুব তুলে ধরা হলো-“পরিচালক আশোকাঠী ফিলিং স্টেশন (তৈল পাম্প)। আমি দলীয় কাজ করি। বিএনপি দলের সাথে থাকি। ছোট-বড় সব মিটিংয়ে আমি হাজির থাকি। আমার অনেক খরচ, একটু সহযোগিতা করিবেন। প্রতিমাসে ৩০ হাজার টাকা করে দিবেন। টাকা দিতে ভুল করিবেনা। অন্য কারো কাছে বলিবেনা। আমাকে ডাক দিলেই পাইবেন। আমি বাড়ি থাকি। টাকা না দিলে ভুল করিবেন। অন্য কাউকে ভাগ বসাবেন না।
আমি হলাম-মোঃ বেল্লাল হাওলাদার, পিতা মৃত আঃ রব হাওলাদার, গ্রাম-দক্ষিণ নাঠৈ, পোঃ নাঠৈ, থানা-গৌরনদী, জেলা-বরিশাল।
জাহিদ হোসেন আরও বলেন, চিঠি পাওয়ার পর বিষয়টি ফিলিং স্টেশনের মালিক পক্ষকে অবহিত করা হয়েছে। এনিয়ে কর্মরত স্টাফরা কিছুটা চিন্তিত রয়েছেন। তবে চিঠিতে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে ওই নামের কাউকে পাওয়া যায়নি।
আশোকাঠী ফিলিং স্টেশনের মালিক মো. আলাউদ্দিন ভূঁইয়া বলেন, বিষয়টি স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, এ ব্যাপারে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, অজ্ঞাতনামা দুস্কৃতকারী কিংবা প্রতিপক্ষ রাজনৈতিক দলের কেউ বিএনপির নাম ব্যবহার করে বদনাম রটাতে এমন অপকর্মের সাথে জড়িত থাকতে পারে। প্রকৃতপক্ষে গৌরনদীর কোন বিএনপির লোক এ ধরনের কাজের সাথে জড়িত নেই।
তিনি আরও বলেন, গৌরনদী উপজেলা বিএনপির নেতাকর্মী কিংবা সমর্থকদের বিরুদ্ধে এ ধরনের কাজের সাথে জড়িত থাকার কোনধরনের প্রমান পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!