- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশিত: ২০ জুন ২০২৬ ০২:৫৩ পিএম
টুঙ্গিপাড়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্রয়কৃত সম্পত্তি দখলের পাঁয়তারা, হামলা ও হত্যার হুমকির অভিযোগ এনে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম শেখ (৬৫)।
আজ শনিবার (২০শে জুন) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। অভিযোগকারী নুরুল ইসলাম টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের মৃত আবু তালেব এর ছেলে। এ সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, পাটগাতি ইউনিয়নের ১৪৪ শ্রীরাকান্দি মৌজায় আরএস খতিয়ানের ৭০৮ নং এর ২৬৫৮ দাগের ১.৩১ শতাংশ এবং ২৬৫৯ দাগে ১৪ শতাংশসহ মোট এক একর ৪৫ শতাংশ জমির মধ্যে ২৩ শতাংশ ক্রয় করেন। যা বিগত ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। কিন্তু একই গ্রামের মৃত আব্দুর রহমান শেখের চার ছেলে শফি মাহমুদ, জিয়ারুল, সেনা সদস্য মনিরুল, জাকিরুলসহ আরও কয়েকজন মিলে তার ক্রয়কৃত ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করছে।
নুরুল ইসলাম আরো অভিযোগ করে বলেন, তার সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও শফি মাহমুদ ও তার ভাইয়েরা অবৈধভাবে জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও সম্প্রতি এ জায়গায় থেকে কয়েকটি গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব পুনরায় চরম আকার ধারণ করেছে। তিনি এই জমিতে ২৫ বছর আগে ২৫০ টি গাছ লাগান। সেই গাছ এখন ব্যবহার উপযোগী হওয়ায় স্থানীয় গাছ ব্যবসায়ী মিরাজ শেখের কাছে বিক্রি করেন। পরে সেই গাছ কেটে নিতে গেলে প্রভাবশালীরা বাধা প্রদান করে। পরে তিনি বাঁধা দিতে গেলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ প্রাণনাশের হুমকি দেয়। পূর্বেও এই জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে চরমভাবে আঘাত করা হয়। এতে তিনি এক রকম মৃত্যুর হাত থেকে ফিরে আসেন। পরে নিরুপায় হয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেও কোনো সহায়তা পাননি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের জমি নির্বিঘ্নে ভোগ দখল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন অবসরপ্রাপ্ত ওই বিজিবি কর্মকর্তা। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!