- প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫ ০৫:৪৫ পিএম
টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া থানা শাখার উদ্যোগে মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র শ্লোগানকে সামনে রেখে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার পাটগাতী লঞ্চঘাটে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোঃ মারুফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ ইব্রাহিম শেখ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব ক্বারী তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া থানা শাখার সভাপতি মোঃ মুজিবুর রহমান শেখ। অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শেখ মোঃ মারুফ বলেন,“শামসুল হক ফরিদপুরী রহ. এর পূর্ণ ভুমি টুঙ্গিপাড়ার মানুষের মধ্যে মানুষকে সহযোগিতা এবং খেদমত করার মানসিকতা রয়েছে। মানুষের খাদেম হতে সদর সাহেব হুজুর আমাদের শিখিয়ে গিয়েছেন। তাই আমরা সমাজের মানুষের সেবা করতে অঙ্গীকারবদ্ধ। মানুষের সুখে দুঃখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের পাশে ছিল, আছে, থাকবে। যারা জুলুম, নির্যাতন, মিথ্যা মামলার শিকার হবে আমরা তাদের পাশে থাকবো। টুঙ্গিপাড়ার মানুষ প্রশাসনের কাছে অন্যায়ভাবে হয়রানি শিকার হবে এটা আমরা হতে দেব না। মিথ্যা ও প্রতিহিংসামূলক রাজনৈতিক গায়েবী মামলা টুঙ্গিপাড়া থানায় হবে না।
নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, যাতে সকল ভোটারের ভোটের মূল্যায়ন হয় এবং নির্বাচনে কোন সহিংসতার সৃষ্টি না হয়। তাই সকলের কাছে উদাত্ত আহ্বান—আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, শান্তির প্রতীক ‘হাত পাখায়’ ভোটদানে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
প্রশাসনের প্রতি আহবাজ জানিয়ে তিনি আরো বলেন, প্রকৃত দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিন। তবে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!