- প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ০৫:৫৪ পিএম
টুঙ্গিপাড়ায় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বসতঘরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আলমারি থেকে প্রায় ৩ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার (০২ জুলাই) ভোর রাত ৩টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাচহানিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. মোকসেদ আলী শেখের বাড়ীতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. মোকসেদ আলী শেখ জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনি ঘরের ভিতর শব্দ শুনতে পান। এসময় তিনি তার স্ত্রীকে পাশের কক্ষে গিয়ে দেখে আসতে বললে তার স্ত্রী ধারণা করেন বিড়াল পড়েছে। পরে সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান কে বা কারা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ওয়ারড্রবে রাখা প্রায় ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল।
ভুক্তভোগীর স্ত্রী বলেন, "আমরা পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। রাতে একটা শব্দ হয়েছিল, কিন্তু মনে করেছিলাম বিড়াল পড়েছে। সকালে উঠে দেখি আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের কষ্টের অর্জিত অর্থ চোর নিয়ে গেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনি সহায়তা চাই।"
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!