- প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ০৫:৪২ পিএম
টুঙ্গিপাড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের ব্যতিক্রমী সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) সকালেয় উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অপরাধ দমন, সাইবার নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, উপজেলার মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অপরাধ দমনে সাইবার পেট্রোলিং ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষায় আধুনিক কৌশল প্রয়োগ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অপরাধীদের ডাটাবেইস হালনাগাদ ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করলে অপরাধ দমন আরও কার্যকর হবে। সভায় বক্তারা আরও বলেন, কিশোর অপরাধ মনিটরিং ডাটাবেইস তৈরি, মাদকবিরোধী প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং পুলিশ-জনগণ পার্টনারশিপ সভার মাধ্যমে সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা আক্তার বলেন, টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। এ লক্ষ্যে প্রশাসন বিভিন্ন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করতে পারব। #
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে সড়ে দাঁড়িয়ে পদ পদবী থেকে পদত্যাগ করেছেন ৬...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!