- প্রকাশিত: ৩ জুন ২০২৬ ০৩:২২ পিএম
তীব্র তাপদাহ : গোপালগঞ্জে সাধারণ মানুষের মাঝে পানি, ছাতা ও পাখা বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : তীব্র গরমে গোপালগঞ্জে সাধারণ মানুষের মাঝে পানি, ছাতা ও পাখা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ইউনিট গোপালগঞ্জ শাখা।
আজ বুধবার (০৩ জুন) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় সাধারন মানুষকে পানি খাইয়ে এবং ছাতা ও পাখা বিতরণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান।
এসময় জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ইউনিটের সদস্যরা শহরের ঘুরে ঘুরে সাধারন মানুষের মাঝে ছাতা ও পাখা বিতরণ করেন। এছাড়া গরমে অতিষ্ঠ মানুষ বিশেষ করে রিক্সা ও ভ্যান চালকের পানি পান করেন।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান বলেন, রেড ক্রিসেন্ট সারা বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। দেশব্যাপী তীব্র তাপদাহ চলছে। এতে সাধারন মানুষ থেকে শুরু করে কর্মঠ মানুষেরা বিপাকে পড়েছেন। তাই তাদের কথা চিন্তা করে এ কর্মসূচী গ্রহন করা হয়েছে। তাই আজ ১০০ ছাতা, ১ হাজার লিটার পানি ও ৫ হাজার পাখা বিতরন করা হলো। এছাড়া আগামী ৭ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে এসব ছাতা, পানি ও পাখা বিতরন করা হবে। এছাড়া শহরজুড়ে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!