- প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ ০৬:১৮ পিএম
তারুণ্য নির্ভর’ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে-সেলিমুজ্জামান
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে সকল নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে। তারুণ্য নির্ভর’ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বিএনপির দীর্ঘদিনের ত্যাগি নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে।
আজ শনিবার (২৫ অক্টোবর) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সেলিমুজ্জামান আরো বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঘরে বসে থাকলে চলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এর মাধ্যমেই মানুষ জানবে বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালিত হবে এবং উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ‘উপজেলার প্রতিটি নেতাকর্মীর সামনে একটি লক্ষ্য থাকা উচিত- যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী হওয়ার লক্ষ্যে সকল কে কাজ করতে হবে এর কোনো বিকল্প নেই। ’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন খাঁন সৈকত, কাশিয়ানী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক নান্নু মুন্সী, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!