- প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ১২:১২ পিএম
স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, তরুণ কুমার দেবের পক্ষে সম্মাননা গ্রহণ বোনের
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন, বরিশাল এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, চিরকুমার শ্রী তরুণ কুমার দেব-এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তাঁর ছোট বোন দিবা রানী।
মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। দেশপ্রেম, সততা, মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করাই হোক আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা মা-বোন এবং মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানদের আত্মার চিরশান্তি কামনা করা হয়। পাশাপাশি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
মহান স্বাধীনতা দিবসের এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি গলাচিপা লঞ্চঘাট এলাকার এক অসহায় মানুষ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। উলানিয়া এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!