- প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ০৭:১৫ পিএম
শত্রুকে কখনো দূর্বল ভাবতে নেই, পঁচা শামুকেও পা কাটে- আলতাফ হোসেন চৌধুরী।
স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর দুমকিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস-মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভারতে বসে আওয়ামী অপশক্তি আমাদের চরিত্র হরণ করবে, নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, আমাদের হত্যা করবে, দেশকে অস্থিতিশীল করবে এমন তথ্য আমাদের গোয়েন্দা বাহিনী জানতে পেরেছে তাই অতো সহজে এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে না তারপরও শত্রুকে কখনো দূর্বল ভাবতে নেই, পঁচা শামুকেও পা কাটে এবং সকল নেতাকর্মীদের চোখ-নাক খোলা রেখে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, এলাকায় কোনো নতুন লোকের আগমন ঘটলে বা সন্দেহজনক মাস্ক, হেলমেট পরিহিত কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করতে হবে। বক্তব্যের শেষে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মজিবুর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ খান বায়েজীদ পান্না, বিএনপি নেতা এড. ওয়াহিদ সরোয়ার কালাম, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিচ জাহান শিরিন, সাবেক জেলা প্রশাসক জব্বার ফারুক প্রমূখ বক্তৃতা করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম হাওলাদারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বিএনপি নেতা মতিউর রহমান দিপু।
#
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!