- প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ০৭:০০ পিএম
স্ত্রীর সাথে অভিমান করে লিঙ্গ কর্তন ও গলা কাটলেন যুবক
রিয়াজুল হক সাগর, রংপুর।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের চরম পরিণতিতে মাজেদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিজের লিঙ্গ কর্তন করে ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।
শনিবার (২৬ অক্টোবর) সকালের দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত মাজেদুল ইসলাম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী'র মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাজেদ অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নিজের ওপর নিজেই আক্রমণ চালান। মাজেদ প্রথমে ছুরি দিয়ে নিজের লিঙ্গ গোড়া থেকে কর্তন করেন এবং এরপর একই ছুরি দিয়ে নিজের গলায় বসিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
এসময় আহত মাজেদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহ থেকেই এমন চরম ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, মাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। আজ সকালে হঠাৎ পরিস্থিতি বেপরোয়া হয়ে উঠলে তিনি নিজের উপর এমন ভয়াবহ হামলা চালান।
তারা আরো জানান, যুবক মাজেদুল ইসলাম এবং তাঁর স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বনাবনি হচ্ছিল না। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর আগেও স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হওয়ার মতো ঘটনা ঘটেছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে তাদের পারিবারিক দ্বন্দ্ব মীমাংসা করে দেন। কিন্তু সেই মীমাংসাও স্থায়ী হয়নি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আকবর বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে সড়ে দাঁড়িয়ে পদ পদবী থেকে পদত্যাগ করেছেন ৬...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!