- প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ০৬:২৭ পিএম
সন্তানের সামনেই প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সন্তানের সামনেই প্রবাসীর স্ত্রীর ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এনাম তালুকদার নামের এক যুবকের বিরুদ্ধে। আহত প্রবাসীর স্ত্রী উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের। অভিযুক্ত এনাম তালুকদার ওই গ্রামের বরিশাল অভিযুক্ত এনাম তালুকদার বরিশাল জেলা ছাত্র দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার বিকেলে ভুক্তভোগী ওই নারী (২৫) অভিযোগ করে বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করায় স্থানীয় এনাম তালুকদার আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং টাকা না দিলে এলাকায় বসবাস করতে না দেওয়ার হুমকি প্রদান করেন।
বৃহস্পতিবার সকালে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় আসবাবপত্র কেনার উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে অভিযুক্ত এনাম তালুকদারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছলে হঠাৎ করে এনাম তালুকদার আমার পথরোধ করে পূনরায় কু-প্রস্তাব দেয়। তার প্রস্তাব প্রত্যাখান করলে এনাম ও তার ২/৩ জন সহযোগী আমাকে টানাহেঁচড়া শুরু করে। একপর্যায়ে একাধিক কিলঘুষি ও চড়থাপ্পড় মারে। এসময় ডাকচিৎকার দিলে আমার সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা ও ব্যবহৃত স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
অভিযোগ করে তিনি আরও বলেন, এ ঘটনায় আমি রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করি। থানায় লিখিত অভিযোগ দেওয়ায় শুক্রবার সকালে এনাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ আমাদের বাড়িতে গিয়ে অভিযোগ উত্তোলনের হুমকি দিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে এনাম তালুকদার বলেন, আমাকে রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যে প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমি প্রতিহিংসার শিকার। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য প্রকাশিত হোক। বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তৌফিকুল ইসলাম ইমরান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা সাপেক্ষে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!