- প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ০৪:২৪ পিএম
সংরক্ষিত নারী আসন সূবর্না সিকদারের বার্ষিক আয় ৮ লাখ ২১ হাজার ৬০ টাকা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পাওয়া সূবর্না সিকদার তার হলফনাম নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৮ লাখ ২১ হাজার ৬০ টাকা|
এ বার্ষিক আয়ের উৎস দেখানো হয়েছে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, শিক্ষকতা পেশা ও ঠাকুরবাড়ির ভক্তদের প্রণামি ও অন্যান্য খাত।
সূবর্না সিকদারের হলফনামা অনুযায়ী দেখা গেছে, তাঁর বার্ষিক আয় শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে ৫৭ হাজার ৬০০ টাকা, শিক্ষকতা পেশা থেকে ৫ লাখ ৩ হাজার ৪৬০ টাকা এবং ওড়াকান্দি ঠাকুরবাড়ির ভক্তদের প্রণামি থেকে প্রাপ্ত আয় দেখিয়েছেন ২ লাখ ৬০ হাজার টাকা| স্নাতক ডিগ্রিধারী সূবর্না সিকদারের পেশা শিক্ষকতা|
সূবর্না সিকদারের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, নগদ ১২ লাখ ৫৩ হাজার ৫০৭ টাকা| পাঁচটি ব্যাংক হিসাবে আছে ৩০ লাখ ৫২ হাজার ১ টাকা| বিনিয়োগ বাবদ দেখানো হয়েছে ৫ লাখ টাকা| সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গয়না রয়েছে ৩৫ ভরি| সব মিলিয়ে অস্থাবর সম্পদের অর্জনকালীন মোট মূল্য দেখানো হয়েছে ৪৮ লাখ ৫ হাজার ৫০৮ টাকা| যার বর্তমান আনুমানিক মূল্য ৫৯ লাখ ৪২ হাজার ৫০৯ টাকা|
সূবর্নার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৫২ শতাংশ এবং ২ কাঠা জমি| এসব জমির মোট অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৭ লাখ ৮৬ হাজার টাকা| যার বর্তমান মূল্য আনুমানিক ১৮ লাখ ৫২ হাজার ৬০৫ টাকা|
সর্বশেষ ২০২৫-২৬ সালের আয়কর রিটার্নে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৬৩ হাজার ৫২৫ টাকা দেখানো হয়েছে| একই সঙ্গে মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩৯ লাখ ১৫ হাজার ৯৯২ টাকা|
বিএনপি থেকে মনোনয়ন পাওয়া সূবর্না সিকদারের স্বামী পদ্মনাভ ঠাকুরের পেশা দেখানো হয়েছে ধর্ম প্রচার| তাঁর নামে পৈতৃকসূত্রে বসতবাড়িসহ ৬ বিঘা জমি (এজমালি) এবং দোতলা আবাসিক ভবনের তথ্য উল্লেখ করা হয়েছে|
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল সোমবার বিএনপি সংরক্ষিত নারী আসনে ৩৬ নারীকে মনোনয়ন দেন। এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ির সদস্য আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর বিএনপিদলীয় সংরক্ষিত সদস্য হিসেবে মনোনয়ন দেয়। সুবর্ণা মতুয়া সম্প্রদায়ের একজন নারী| তিনি ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য ও পেশায় একজন শিক্ষক|
তবে বিতর্ক ওঠে, ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়| পরের বছর ১ জানুয়ারি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়| গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার ২৭ নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম| #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!