- প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০৩ পিএম
সংবিধান পরিবর্তন করে দিবেন, এটা সম্ভব নয়-গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী বলেছেন, সংস্কারের নামে বিদেশি কিছু নাগরিক এনে আমাদের সবক দেয়া হচ্ছে। গণফোরামের পক্ষ থেকেও অামরা যাচ্ছি তাদের সাথে আলাপ আলোচনা করতে। আপনি (প্রধান উপদেষ্টা) বলছেন সংবিধান পরিবর্তন করে দিবেন, এটা সম্ভব নয়। সংবিধান সংশোধন ডিক্লিয়ারেশনের মাধ্যমে হয় না। আগামীতে যারা সসংদের যাবে এটা তাদের কাজ। সংবিধান সংশোধনের পক্ষে আমরা, তবে এটি কায্যকরি হবে আগামী সংসদের মধ্য দিয়ে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে গোপালগঞ্জে জেলা গণফোরামের আহবায়ক এ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিনের স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাড. সুব্রত চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে মানুষকে আর বিভ্রান্ত করবে না। জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে এটা কোন ভাবেই সম্ভব না। এটা আমরা মানতে পারি না। আমরা জুলাই সনদের পক্ষে, তবে সেটা সংবিধানের শিউডুলের মধ্যে দিত হবে, আগামী সংসদ সেটা কায্যকর করবে। এটার যদি ব্যতয় ঘটে তাহলে গণফোরামসহ অন্যান্য সংগঠন জুলাই সদনে স্বাক্ষর করবে না।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আরো বলেন, ফেব্রুয়ারীতে যে নির্বার্চন হবে তা যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য সকল রাজনৈতিক দল কাজ করছি। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল এই নির্বাচনকে ভয় পাচ্ছে। নানা ভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কেউ বলছে গণ পরিষদ নির্বাচন করতে হবে, নতুন সংবিধান দিতে হবে। কেউ কেউ বলছে সাংবিধানিক নির্বাচন দিতে হবে। আবার কেউ কেউ বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। এসব কথাবার্তার মধ্য দিয়ে বাংলাদেশে যেন নির্বাচন না হয় সেই অপচেষ্টা কোন কোন দল করে যাচ্ছে। আগামী নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে।
গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান বক্তা ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে গণফোরামের কেন্দ্রীয় নেতা কে,এম জগলুল হায়দার আফ্রিক, শাহ নুরুজ্জামান, মুহাম্মদ রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামীম, বিশ্বজিৎ গাঙ্গুলী বক্তব্য রাখেন। #
এই বিভাগের আরো খবর
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) যবিপ্রবি ব্রাঞ্চের নতুন কমিটি গঠন ও...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।অন্তবর্তিকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!