- প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ০১:৩৫ পিএম
স্ল্যাব চুরির পরে এবার বৈদ্যুতিক তার চুরির দৌরাত্ম: বরিশালে বেপরোয়া চোরচক্র, স্কুল-মসজিদও বাদ নয়
নিজস্ব প্রতিবেদক
বরিশাল
সড়ক ও ফুটপাতের স্ল্যাব চুরির পর এবার বরিশালে স্কুল, মসজিদ ও ডায়াগনস্টিক সেন্টারের বিদ্যুৎ তার কেটে নেওয়ার নতুন উপদ্রব শুরু হয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, এমনকি প্রভাব পড়েছে চলমান এসএসসি পরীক্ষাতেও।
গত ১৯ এপ্রিল নগরীর হাসপাতাল রোড ও আগরপুর রোডের দুটি ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রথম অভিযোগ পাওয়া যায়। সংশ্লিষ্ট ভবনগুলোতে গিয়ে দেখা যায়, প্রায় সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। পরে জানা যায়, এসিসহ বিভিন্ন লাইনের তার কেটে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা।
এর দু’দিন পর, ২১ এপ্রিল সকালে বরিশাল জিলা স্কুল জামে মসজিদ ও পাশের একটি চা দোকানে একই ধরনের চেষ্টার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তারে পিতল বা সিলিকন না থাকায় কেটে ফেলে রেখে যায় চোরেরা। এতে নতুন করে সংযোগ দিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
একই দিনে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিকেই এর প্রভাব পড়ে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তার চুরির কারণে কেন্দ্রে প্রায় একঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা।
পরবর্তীতে নগরীর ব্রাউন কম্পাউন্ড ও জর্ডান রোড এলাকাতেও একই ধরনের অভিযোগ পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্য, শুধু বিদ্যুতের তারই নয়, ড্রেনের স্লাব পর্যন্ত তালা ভেঙে নিয়ে যাচ্ছে চক্রটি।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনুল ইসলাম জানান, এসব ঘটনায় ইতিপূর্বে ৩০ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। তার মতে, মাদকাসক্ত ছিচকে চোরেরাই মূলত এসব ঘটনার সঙ্গে জড়িত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে এবং সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!