- প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:১২ পিএম
শিক্ষা ক্ষেত্রেও অবহেলিত থাকবে না-প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ শিক্ষা ক্ষেত্রেও অবহেলিত থাকবে না, শুধু অবকাঠামো গত ভাবে নয়, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরো যত্ন সহকারে কাজ করতে হবে। শিক্ষকরাই পারে সমাজকে বদলে দিতে। প্রতিটি ছাত্রকে নিজের সন্তানের মতো ভাবুন। শিক্ষা প্রতিষ্ঠানকে চাকরির ক্ষেত্র মনে না করে নিজের প্রতিষ্ঠান ভাবুন তাহলেই পাল্টে যাবে মেহেন্দিগঞ্জের চিত্র। মেহেন্দিগঞ্জে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
শনিবার সন্ধ্যা ৭টায় মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টি কমপ্লেক্স হলরুমে শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেন্দিগঞ্জের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন, উপজেলা বিএনপি'র আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন,সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন,সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন সুজন,মেহেন্দিগঞ্জ প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি নূর নবী মোহাম্মদ খোকন, উপজেলা মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ মেহেন্দিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!