- প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫ ০৭:৪০ পিএম
শেবাচিমে হামলার ঘটনায় আন্দোলনের সমন্বয়ক সুহান গ্রেপ্তার, চিকিৎসক-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় হোসাইন আল সুহান নামে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া সুহান বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতা। শেবাচিম হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তারের সময় স্বাস্থ্যখাত আন্দোলনের আরও কয়েকজন সদস্য জোর করে পুলিশি পিকআপে উঠলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে দুপুর তিনটার দিকে চিকিৎসক ও কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় কাজে ফেরেন।
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সদস্য তাহমিদ ইসলাম দাইয়ান বলেন, “আজ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল আমাদের। তাই নগর ভবনের সামনে অবস্থানকালে পুলিশ আমাদের সমন্বয়ক সুহানসহ কয়েকজনকে নিয়ে যায়। পরে কিছুজনকে ছেড়ে দেওয়া হলেও সুহানকে আর ফেরত দেওয়া হয়নি।”
এর আগে সোমবার হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী বাহাদুর শিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনিকে একমাত্র নামধারী আসামি এবং অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, আসামিরা বেআইনি সমাবেশ করে জনতার ওপর হামলা চালায়, হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম ও হুমকি প্রদান করে।
ইন্টার্ন চিকিৎসক ডা. মো. নাজমুল হুদা বলেন, “পরিচালক স্যারের আশ্বাস এবং পুলিশের গ্রেপ্তারের ভিত্তিতে আমরা কর্মস্থলে ফিরে এসেছি। গত রোববার স্বাস্থ্য সংস্কারের আন্দোলনের নামে কিছু দুষ্কৃতকারী মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. দিলীপ রায়কে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল, সেটি পূরণ হওয়ায় আমরা কাজে ফিরেছি।”
উল্লেখ্য, ২৩ দিন ধরে চলা স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের মধ্যে গত ১১ আগস্ট কয়েকজন শিক্ষার্থী হাসপাতালের জরুরি গেটে আমরণ অনশনে বসেন। পরবর্তীতে হামলা, সংঘর্ষ ও আহত হওয়ার ঘটনা ঘটে। এর জেরে রোববার থেকে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!