- প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ০৭:০১ পিএম
সব সরকারের আমলেই দখল থাকে সরকারি হ্যালিপ্যাড
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার একমাত্র সরকারি হেলিপ্যাড সব সরকারের আমলেই দখল থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদাররা ইট-বালু-পাথর রেখে সরকারি হ্যালিপাড দখল করে রাখলেও দেখার যেন কেউ নেই।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আশোকাঠী সরকারি হ্যালিপ্যাড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ঠিকাদাররা ইট-বালু-পাথর রেখে দখল করে রেখেছিলো। বর্তমানে কতিপয় ঠিকাদার বিগত সরকারের আমলের মত হ্যালিপ্যাড দখল করে রেখেছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঠিকাদাররা মেশিন দিয়ে মজুদকৃত পাথর ভাঙ্গনের কাজ শুরু করেছে। ফলে হেলিপ্যাড মাঠে অস্থায়ী বসবাসরত বেঁদে সম্প্রদায়সহ হ্যালিপ্যাড সংলগ্ন জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলরত বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও পাথরের ধুলোয় জনস্বাস্থ্য ও কৃষি মারাত্মক ঝুঁকির মুখে পরেছে। হেলিপ্যাড মাঠের আশেপাশে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা ও পরিবেশবিধি না মেনে কাজ পরিচালনার ফলে দূষণের মাত্রা বেড়ে গেছে। এতে আশপাশের জমিতে রোপিত বোরোধান ও পান বরজ চরম ক্ষতির মুখে পরেছে। কৃষকরা চরম উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তাদের ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হচ্ছে এবং উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি জানতে পেরে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইতিমধ্যে সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ প্রদান করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অটো বোরাক ড্রাইভারকে মারধর করার খবর পাওয়া...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখি ওয়ার্ডের মাছকাটা হাউজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবা সহ ২ যুবককে আটক করেছে পুলিশ।...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে ধানক্ষেতের নালায় পড়ে থাকা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁদের পরিচয়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!