- প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫২ এএম
শার্শা উপজেলা জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি
আব্দুল্লাহ জেলা প্রতিনিধি:
শার্শা উপজেলা জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেংরা গ্রামে জামায়াতে ইসলামী কর্মীরা বিএনপিতে যোগদান করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিওর।
উপজেলা জামায়াতের নেতারা বলেন, ভিডিওতে যাদেরকে জামায়াত কর্মী বলে দাবি করা হয়েছে— হাজি আনসার আলি, কওসার আলি, লিয়াকত আলি, আয়ুব আলি ও মৃত মুখলেছুর রহমানের পুত্র পাঁচজন কখনো জামায়াতের সাথে জড়িত ছিলেন না। তারা পূর্ব থেকেই বিএনপির সমর্থক ছিলেন। একইভাবে মৃত আবু বকর সিদ্দিকের পুত্র আব্দুল মাজেদ গাজী ও হাসান পিতা মৃত আব্দুল আলি গাজী দীর্ঘদিন ধরেই বিএনপির সমর্থক।
বিবৃতিতে বলা হয়, যারা নিজেদের বিএনপির সমর্থক পরিচয় দিয়েই এখনো কার্যক্রম চালাচ্ছেন, তাদেরকে জামায়াত কর্মী আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এ ধরনের অসত্য ও অপপ্রচার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
শার্শা উপজেলা জামায়াত স্পষ্ট জানায়, এই ৮ জনের কারও সাথেই জামায়াতে ইসলামী বা এর কার্যক্রমের কোনো সম্পর্ক ছিল না। বরং তারা অতীতে বিএনপির সাথেই সম্পৃক্ত ছিলেন এবং এখনো আছেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে এ ধরনের মিথ্যা ভিডিও ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!