- প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০২ এএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৮ নং ওয়ার্ডে শাড়ি বিতরণ!!
জয় চন্দ্র শীল
বরিশাল
বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে যুবদলের ত্যাগী নেতা সাইফুল ইসলাম শাহীন এ শাড়ি বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক বাবু তপন মুখার্জী, ডা. স্বপন বিশ্বাস, তপন খান, জাহাঙ্গীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাড়ি বিতরণ শেষে সাইফুল ইসলাম শাহীন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মাঝে এই সামান্য উপহার তাদের আনন্দকে আরো সমৃদ্ধ করবে।”
স্থানীয়রা এ উদ্যোগের জন্য সাইফুল ইসলাম শাহীনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মাঝে...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলার পাঁচবাঁকা বরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে ১২টি সিলিং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!