- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২২ মে ২০২৬ ১০:৩২ পিএম
সারাদেশে শিশুদের ওপর নৃশংসতায় বিডব্লিউএইচপির উদ্বেগ
সারাদেশে শিশুদের ওপর চলমান নৃশংস সহিংসতা, যৌন নিপীড়ন ও নির্যাতনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ ও শোক প্রকাশ করছি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত ৪ মাসে ৫৬ টি ধর্ষণের মত জঘণ্য ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশের মানুষ। সাম্প্রতিক সময়ে দেশে শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা একটি মানবিক ও সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং উদ্বেগজনক।
আমরা স্পষ্টভাবে বলতে চাই; কোনো সহিংসতার দায় কখনোই ভুক্তভোগীর নয়; দায় সম্পূর্ণভাবে অপরাধীর। একইসঙ্গে এই অপরাধ প্রতিরোধ ও বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। শিশুদের প্রতি সহিংসতাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে বিদ্যমান নারীবিদ্বেষ, ক্ষমতার অপব্যবহার এবং পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে কঠোর অবস্থান নিতে হবে এবং কাঠামোগতভাবে পরিবর্তন আনতে হবে।
আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, দেশে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের বারবার পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। কন্যা ও ছেলে শিশুসহ সকল শিশুর ওপর সংঘটিত সহিংসতার ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সংবেদনশীল তদন্ত নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক প্রভাব ছাড়াই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
বাংলাদেশ উইমেন হিউম্যানিটারিয়ান প্ল্যাটফর্ম বিডব্লিউএইচপি দৃঢ়ভাবে বিশ্বাস করে নাগরিকের জন্য নিরাপদ, মানবিক ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। আসুন আমরা সকলে মিলে নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি।
এই বিভাগের আরো খবর
-
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে, বাস্তবায়ন সহযোগী বিশ্বসাহিত্য কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে দেশব্যাপী পরিচালিত “ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)”...
-
বরিশালে যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), জেন্ডার সমতা, জীবন দক্ষতা ও নেতৃত্ব বিকাশে সক্ষম করে তুলতে দুই...
-
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার অডিটোরিয়ামে “Advancing WPS Agenda in Bangladesh: Local Action Plan for Peace” শীর্ষক এক গুরুত্বপূর্ণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!