- প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫ ০৬:৩৪ পিএম
সাংবাদিক সুরক্ষা আইন প্রক্রিয়াধীন -পিআইবি মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হয়রারি রোধে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
বরিশালের গৌরনদীতে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী দিন রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক বলেন, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য আমাদের মতামত গণমাধ্যম সংস্কার কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছি। তিনি আরও বলেন, গত ১৫ বছর মিথ্যে বয়ানের মাধ্যমে অনেক প্রতিবেদন তৈরি হয়েছে। যে কারনে দেশের সঠিক পরিস্থিতি মানুষ জানতে পারেনি। যদি সঠিক সাংবাদিকতা থাকত, জবাবদিহিতার জায়গা থাকত, তাহলে দেশে গণতন্ত্র থাকত। দলবাজ ও দুর্নীতিবাজরা অন্যান্য স্তম্ভের ন্যায় গণমাধ্যমকেও গ্রাস করেছিলো।
এরআগে শুক্রবার সকালে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। প্রশিক্ষনে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ মাল্টিমিডিয়া জার্নালিজমের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এতে গৌরনদী-আগৈলঝাড়া দুই উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। শেষে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!