- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ০৬:৪৭ পিএম
সাংবাদিক নির্যাতন বেড়েছে উদ্বেগ জনক হারে-বরিশালের সংলাপ
সারা দেশে সহিংসতার শিকার সাংবাদিকের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এ বছর ছয় মাসে সহিংসতার শিকার হন ৭১৫ সাংবাদিক। এর মধ্যে নারী সাংবাদিকও রয়েছেন। বরিশালের ব্রাক সুফিয়া কামাল লার্নিং সেন্টারে রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এক সংলাপে আর্টিকেল ১৯ সাউথ এশিয়ার প্রোগ্রাম অফিসার শায়লা রহমান ইমা এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৩৬৫ জন সাংবাদিক সহিংসতার শিকার হন। কিন্তু ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সহিংসতার শিকার হন ৭১৫ সাংবাদিক। এ বছর প্রথম ছয় মাসে ৩৫০ জন সাংবাদিক সহিংসতায় বেশি আক্রান্ত হয়েছেন। সংলাপে নারী সাংবাদিকেরা অভিযোগ করেন, তাঁরা সাংবাদিকতা করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। এ কারণে নারীরা এ পেশায় আসতে চান না। তবে কেউ কেউ এ পেশায় আসতে হলে চ্যালেঞ্জ নিতে হবে, কেউ জায়গা ছেড়ে দেবে না বলে দৃঢ় প্রত্যয়ের কথা জানান।
আলোচনায় মফস্বল সাংবাদিকদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকতায় মানসিকতার পরিবর্তন আনারও তাগিদ দেওয়া হয়েছে। সংলাপে আরও বক্তব্য দেন আর্টিকেল ১৯ হেড অব প্রোগ্রাম শাহ নেওয়াজ পাটোয়ারী, সাউথ এশিয়ার হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন মো. রুবায়েত হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের বরিশালের সাংবাদিকেরা।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!