সাধারন মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন গোপালগঞ্জ-০১ আসনে সাংসদ সেলিমুজ্জামান সেলিম



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।


ঈদের দিন শনিবার (২১ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


এর আগে, সকালে তিনি মুকসুদপুর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, নিজ বাড়ি কাশিয়ানী উপজেলার পশ্চিম মাঝগাতী গ্রামে, কাশিয়ানী উপজেলা সদরের জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।


এ সময় তার সঙ্গে ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, গোপালগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সামসুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রোমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?