- প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩১ পিএম
রংপুরে শিক্ষার্থী পেটানো বাগছাস নেতার পদ স্থগিত
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরে শ্রেণিকক্ষে ঢুকে অকৃতকার্য’ অর্ধশত শিক্ষার্থীকে পেটানো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতা ইমতিয়াজ আহমেদ ইমতির পদ স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহফুজুর রহমানের (দপ্তর) পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনের আদর্শ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সদস্য পদ স্থগিত করা হলো। কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের ও সদস্যসচিব জাহিদ আহসান এ নির্দেশনা দেন।
এছাড়া ঘটনা তদন্তে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু তৌহিদ মো. সিয়াম, জ্যেষ্ঠ সংগঠক নাঈম আবেদীন ও মোহাম্মদ আরশাদ হোসাইনকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসানের কাছে দিতে বলা হলো।
ইমতিয়াজ আহমেদ ইমতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। কমিটি বিলুপ্ত হবার পর গত ১৮ জুলাই তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) আহ্বায়ক মনোনীত হন।
এছাড়া গত ফেব্রুয়ারিতে রংপুর নগরীর হারাটি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হন ইমতি। তিনি ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী।
অর্ধবার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গত ৪ সেপ্টেম্বর হারাটি উচ্চ বিদ্যালয়ে গিয়ে ক্লাস চলাকালে বাঁশের লাঠি দিয়ে অর্ধশত শিক্ষার্থীকে পেটান ইমতি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে কেন্দ্রীয় নেতাদের নজরে আসে ঘটনাটি। এর একদিন পরেই তার পদ স্থগিত করে নোটিশ জারি করা হয়।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জে জামাল ভুইয়ার ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসি। জয় এসেছে...
-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে “Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!