- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৬:১২ পিএম
রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
রিয়াজুল হক সাগর,রংপুর।
রংপুরের কাউনিয়ায় মাকে নৃশংসভাবে হত্যা মামলায় ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ অক্টোবর ২০২৫) রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন।
দায়রা মামলা নং-১১৩৪/২০২৩ (সূত্র: জি.আর মামলা নং-৯২/২০২২ এবং কাউনিয়া থানার মামলা নং-১২, তারিখ ২৫/০৮/২০২২) অনুযায়ী, আসামি মো. জামিল মিয়া ওরফে ভেলন (২২), পিতা-মো. আব্দুর রাজ্জাক ওরফে লাল মিয়া, মাতা-মৃতা জামিলা বেগম, সাং-সীট নাজিরদহ (ময়নুদ্দিটারী), থানা-কাউনিয়া, জেলা-রংপুর—তাঁর মাকে হত্যা করে বসতঘরের ভেতর পুঁতে রাখেন।
মামলার বিবরণে জানা যায়, স্ত্রী ও মায়ের মধ্যে পারিবারিক মনোমালিন্যের জেরে ১৯ আগস্ট ২০২২ রাতে জামিল মিয়া ঘুমন্ত অবস্থায় মায়ের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যার বিষয়টি গোপন রাখতে ঘরের মেঝে খুঁড়ে লাশ পুঁতে রাখেন। কয়েকদিন পর দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা সন্দেহজনকভাবে ঘরে খোঁজ শুরু করে এবং মাটির নিচ থেকে মৃতদেহ উদ্ধার হয়। নিহতের ভাই ছামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর জবানবন্দি শেষে আদালত জামিল মিয়াকে মৃত্যুদণ্ড ও ২০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন।
রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের পিপি মো. আফতাব উদ্দিন বলেন, একজন ছেলের হাতে মায়ের মৃত্যু মানবিকতার চূড়ান্ত অবক্ষয়। আদালত আজ দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রমাণ করেছেন—অপরাধ করলে কেউই আইনের ঊর্ধ্বে নয়।
আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন বলেন, আজকের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
রংপুর জেলা পুলিশের কোট ইন্সপেক্টর মো. আমিরুল ইসলাম বলেন, এটি অত্যন্ত চাঞ্চল্যকর একটি হত্যা মামলা। দ্রুততম সময়ে রায় ঘোষণা হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!