- প্রকাশিত: ১৫ মে ২০২৬ ০৯:৩৯ পিএম
রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর কমিটি পূনঃগঠন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দৈনিক যায়যায়দিন ও ইসলামিক টিভির এস এম নজরুল ইসলামকে সভাপতি এবং বাংলা নিউজ ২৪ ডট কম ও প্রতিদিনের বাংলাদেশের শেখ একরামুল কবীর মুক্তকে সাধারন সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জের ২৯ সদস্যের কমিটি পূনঃগঠন গঠন করা হয়েছে|
আজ শুক্রবার (১৫ মে) বিকালে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়| এসময় রিপোর্টার্স ফোরামের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন|
পূনঃগঠিত কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের আমীনুল হাসান শাহীন, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, দৈনিক কালেরকন্ঠ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রসুন মন্ডল ও আজকের পত্রিকার সলিল বিশ্বাস মিঠুকে সহসভাপতি করা হয়েছে।
চ্যানেল-২৪ টেলিভিশনের বাদল সাহাকে যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলা টিভির সৈয়দ আকবর হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়েছে|
পূনঃগঠিত এই কমিটির নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক ইত্তেফাকের খোন্দকার এহিয়া খালেদ সাদী, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, সমকালের মনোজ সাহা, ডিবিসি নিউজের সুব্রত সাহা বাপী, চ্যানেল ওয়ান-এর সঞ্জয় বিশ্বাস, এটিএন নিউজের সজিব বিশ্বাস ও নিউজ ২৪ এর সামিউল আলীম| আগামী দুই বছরের জন্য এই কমিটি দ্বয়িত্বভার পালন করবেন| #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!