- প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ০৫:৪৮ পিএম
রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড রাতের আধাঁরে চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, রড চুরির ঘটনায় সাইক্লোন শেল্টার নির্মানের ঠিকাদার মো. আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে দুইজনকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার ও একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা বিএনপির সক্রিয় কর্মী।
ওসি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এ চুরির ঘটনার সাথে ওই এলাকার আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। এরমধ্যে মজিবর রহমান নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে গ্রেপ্তার করা হবে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা জানিয়েছে চোরাই রডগুলো গৌরনদীর বেজগাতি স্লুইজ হাসপাতাল সংলগ্ন ভাঙ্গারি ব্যবসায়ী কাওসার হোসেনের কাছে বিক্রি করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গৌরনদীর অধিকাংশ ভাঙারি ব্যবসায়ীরা স্থানীয় কতিপয় রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!