- প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৯ পিএম
রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট কর নিয়ে হামলা, আহত এক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সোহাগ নামে এক যুবক আহত হয়েছেন। আহত সোহাগ (৩০)কে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার ১২ সেপ্টেম্বর সকালে উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, তিল্লা গ্রামের মো. ফারুক প্যাদার পুকুরপাড়ে থাকা সবজি বাগান নষ্ট করার অভিযোগ ওঠে পার্শ্ববর্তী বজলুর মাতুব্বর ও তার লোকজনের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
এতে সোহাগ আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন আমার চিকিৎসা ধীনেসোহাগ নামের এক আহত রোগী ভর্তি হয়েছে। তিনি তৃতীয় তলায় পাঁচ নম্বর বেডে ভর্তি আছে। প্রতিপক্ষ বজলু মাতুব্বর গংদের কাছে জানতে চাইলে মুঠোফোনে বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষই আহত হয়েছি। ইউপি সদস্য বাদল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান কামাল পাশা বলেন, দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ ওসি জসীম উদ্দীন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!