- প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ০৭:৪৮ পিএম
রাজকীয় বিদায়ে অবসরে গেলেন টুঙ্গিপাড়া থানার এসআই ছবির উদ্দিন শিকদার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘ ৩৭ বছরের বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত পুলিশী জীবনের ইতি টেনে রাজকীয় বিদায়ে অবসরে গেলেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছবির উদ্দিন শিকদার|
আজ সোমবার (২৯ জুন) দুপুরে টুঙ্গিপাড়া থানা প্রাঙ্গণে সহকর্মীদের ভালোবাসা, সম্মান ও আন্তরিক শ্রদ্ধায় তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়|
অবসরে যাওয়া পুলিশ সদস্য মো. ছবির উদ্দিন শিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কে ডি গোপালপুর গ্রামের বাসিন্দা| তিনি সাদেক আলী শিকদারের তৃতীয় সন্তান| ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়|
জানাগেছে, মো. ছবির উদ্দিন শিকদার ১৯৮৯ সালের ১২ মে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন| এরপর বিভিন্ন থানায় দায়িত্ব পালন করে গত ২০২৫ সালের ২৩ আগস্ট টুঙ্গিপাড়া থানায় যোগদান করেন| টানা ১০ মাস ৬ দিন কর্মরত থেকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সেবার মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা অর্জন করেন| দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এবং ২০২৬ সালে ২৯ জুন নবম গ্রেড পদ থেকে অবসরে যান|
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার গাজী হুমায়ুন কবির| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী| এ সময় থানার সকল পুলিশ সদস্য, বিদায়ী কর্মকর্তার আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন| রে অনুষ্ঠানে সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানিয়ে প্রিয় সহকর্মীকে বিদায় জানান| পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন পরিবেশ|
অনুষ্ঠান শেষে এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তাকে শেষ কর্মস্থল থেকে বিদায় জানানো হয়| টুঙ্গিপাড়া থানার ওসির সরকারি গাড়িটি ফুল দিয়ে সুসজ্জিত করা হয় এবং সহকর্মীরা ভালোবাসা ও শুভেচ্ছায় তাকে সেই গাড়িতে করে নিজ বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কে ডি গোপালপুর গ্রামে পৌঁছে দেন| শেষ বিদায়ের সেই মুহূর্তে সহকর্মীদের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় এবং আবেগঘন পরিবেশ উপস্থিত সবাইকে স্পর্শ করে|
বিদায়ী উপপরিদর্শক মো. ছবির উদ্দিন শিকদার আবেগাপ্লুত কণ্ঠে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন| সহকর্মীদের ভালোবাসা, সহযোগিতা ও সম্মানের জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন| বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়লে উপস্থিত অনেকের চোখেও জল চলে আসে|
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার গাজী হুমায়ুন কবির বলেন, "উপপরিদর্শক ছবির উদ্দিন শিকদার দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন| তিনি পুলিশের জন্য একজন আদর্শ কর্মকর্তা ছিলেন| তার অবসর-পরবর্তী জীবনে সুস্বাস্থ্য, সুখ ও শান্তিতে ভরে উঠুক|"
সভাপতির বক্তব্যে ওসি আইয়ুব আলী বলেন, "ছবির উদ্দিন শিকদার একজন সৎ, দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ পুলিশ কর্মকর্তা ছিলেন| তার কর্মদক্ষতা, শৃঙ্খলা ও মানবিক আচরণ সহকর্মীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে|" #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!