- প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫ ০৮:০৮ পিএম
পটুয়াখালী জেলা ও উপজেলা প্রতিনিধির মতবিনিময় সভা।।
পটুয়াখালী প্রতিনিধি:
দৈনিক আমার দেশ পটুয়াখালী জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে সমুদ্র সৈকত কুয়াকাটায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ। পটুয়াখালী জেলা প্রতিনিধি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাউফল উপজেলা প্রতিনিধি মো. জলিলুর রহমান, দুমকী উপজেলা প্রতিনিধি মো.কামাল হোসেন,মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ শামসুল হক, দশমিনা উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম প্রমূখ । এ সময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রতিনিধি মাইনুদ্দিন আল আতিক,রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ ফয়সাল ও কলাপাড়া প্রতিনিধি আরিফ সুমন।
সভায় সভায় ভার্চুয়ালি যোগদান করে সকল প্রতিনিধির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ ইলিয়াস হোসাইন এবং সার্কুলেশন ম্যানেজার শামসুর রহমান। এ সময় বার্তা সম্পাদক ইলিয়াস হোসাইন উপস্থিত সকল প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বলেন আমার দেশ সব সময়ই সত্য প্রকাশে আপোষহীন। দুর্নীতিবাজ যতই বড় হোক না কেন তাদের বিরুদ্ধে কলম ধরার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ নির্বাচনী মাঠের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ পাঠানোর অনুরোধ করেন।
প্রধান অতিথি নিকুঞ্জ বালা পলাশ সকল উপজেলা প্রতিনিধিদের জন গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম ধরার আহ্বান জানান। পাশাপাশি দৈনিক আমার দেশ পত্রিকার সার্কুলেশন বাড়ানোর জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত সকল প্রতিনিধি আগামী এক মাসের মধ্য আমার দেশ পত্রিকার বর্তমান সার্কুলেশনের দ্বিগুণ করার বিষয়ে আশ্বস্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!