- প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ১১:২৬ এএম
প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালে মসজিদ, মন্দির ও গীর্জায় বৃক্ষরোপণ কর্মসূচী
বরিশাল
বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান। অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রানদায়ী বৃক্ষরাজি। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই গোটা বরিশাল জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি করছে প্রকৃতি ও জীবন ক্লাব বরিশাল। তারই ধারাবাহিকতায় ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে বরিশাল মডেল মসজিদ, শংকরমঠ মন্দির ও ক্যাথলিক চার্চে বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু করা হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে প্রথমবারের মত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলালিংক।
প্রথমেই ক্যাথলিক চার্চে বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার অলক কুমার সর্মা, সমাজসেবার উপ পরিচালক একেএম আক্তারুজ্জামান, সহকারী পরিচালক ও প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক জাবির আহম্মেদ, যুব উন্নয়নের উপ পরিচালক (চলতি দায়িত্ব) প্রিন্স বাহাউদ্দিন, ফাদার লাজারুস গোমেজ, বাংলালিংকের সিনিয়র জোনাল ম্যানেজার আশিকুর শামস, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা জেমস পি বিশ্বাস, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আই প্রতিনিধি সাঈদ পান্থ, ক্লাবের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ, সিস্টার ক্লেরাসহ ক্লাবের সদস্যরা।
পরে বরিশাল মডেল মসজিদের বৃক্ষরোপণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের সমরেশ রায় পলাশ, রিপোর্ট একাত্তরের গৌরব কর্মকার, সাকিব উল হক, জয় চন্দ্র শীল, ফাহিম রেজা রুদ্রসহ মসজিদের খাদেম। এর পর শ্রী শ্রী শংকরমঠ মন্দিরে বৃক্ষরোপন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি প্রফেসর মফিজুর রহমান।
এর আগে বরিশাল জেলার বাকেরগঞ্জ ও মুলাদীর ৩২ শিক্ষা প্রতিষ্ঠানে ১৬শ বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানো হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা কাজী জাহাঙ্গির কবীর, সেইন্ট বাংলাদেশের পরিচালক বেলায়েত হোসেনসহ ক্লাবের সদস্যরা।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতি বছর ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর এমন উদ্যোগের প্রশংসা করেন পরিবেশবাদীরা। বৃক্ষরোপণ অভিযানে অংশ নেওয়া পরিবেশ কর্মীরা মনে করেন, রোপিত গাছগুলো বড় হলে তা পরিবেশে নির্মল বাতাস ও অক্সিজেন সরবরাহে ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাসে সহায়ক হবে।
এই বিভাগের আরো খবর
-
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে বাংলা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ...
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!