শিরোনামঃ

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড   পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন গোপালগঞ্জের চার রোভার, চালাবেন সচেতনতামূলক প্রচারণা


স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে জন্য পায়ে ১৫০ কিলোমিটার অতিক্রম করবে গোপালগঞ্জের ৪ সদস্যের একটি রোভার দল। এসময় তারা মানুষকে সচেতন করতে সচেতনতামূলক শ্লোগান প্রচার করবে। এমন পরিভ্রনের অংশ হতে পেরে খুশি তারা। আর এটি একটি ইতিবাচক দিক বলে মনে করছেন, জেলা রোভার স্বাউটের কমিশনার।


জানাগেছে, রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো ‘পরিভ্রমণকারী ব্যাজ’। এটি অর্জনের জন্য রোভারদের নির্দিষ্ট সময়ের মধ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার অথবা নৌকাযোগে ২৫০ কিলোমিটার ভ্রমণ করতে হয়।


এরই অংশ হিসাবে আজ রবিবার (০৫ অক্টোবর) সকালে গোপালগঞ্জ রোভার স্কাউটের ৪ সদস্যের একটি দল গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে থেকে ১৫০ কিলোমিটারের এই পথ চলা শুরু করে। চার সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছে গোপালগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আশরাফুল আলম নাজিম। গ্রুপের অপর তিন সদস্য হলেন, ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গুরুপের সিনিয়র রোভার মেট নয়ন খান, ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গুরুপের রোভার মেট মো. আবু তালহা, ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গুরুপের সদস্য এস. এম. ইমতিয়াজ বিন মাহবুব নিশান।


তারা গোপালগঞ্জ জেলা সদর থেকে পায়ে হেঁটে ৫ দিনে জেলার কাশিয়ানী উপজেলা হয়ে মধুমতি নদী পাড় হয়ে নড়াইল, যশোর হয়ে ০৯ অক্টোবর খুলনার ফুলতলা বি.এম কলেজ চত্বরে গিয়ে তাদের এই ১৫০ কিলোমিটারের পরিভ্রমন শেষ করবে। সময় জেলা পরিষদের কাশিয়ানী ডাকবাংলো, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, যশোরের হামিদপুর আল হেরা ডিগ্রী কলেজে যাত্রাবিরতি ও রাত্রিযাপন করবেন।


এ পরিভ্রমণে পথিমধ্যে তারা যেসব বাজার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও লোক সমাগমের এলাকা পাবে সেখানে বাল্য বিবাহের কুফল, মাদককে না বলি, দূর্নীতিকে রুখুন ও ট্রাফিক আইন মেনে চলি, বিদ্যুৎ অপচয় রোধ, তথ্য প্রযুক্তি সম্পর্কে, স্কাউট আন্দোলন সম্পর্কে, প্লাস্টিক বর্জন এবং পলিথিনের বিকল্প ব্যবহারে প্রচারণা চালাবেন।


এ পরিভ্রমণের প্রাক্কালে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা রোভার কমিশনার প্রফেসর মো. মাসুদ আহমেদ, গোপালগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গুরুপের সম্পাদক সুকলাল বিশ্বাস, জেলা রোভার সহকারী কমিশনার (মেম্বারশিপ অ্যান্ড রেজিস্ট্রেশন) হৃদয় কুমারশীল এবং জেলা রোভার মিডিয়া টিমের সদস্য সচিব ও জেলা রোভার যুগ্ম সম্পাদক রাজু শিকদার (উডব্যাজার)।


গোপালগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট আশরাফুল আলম নাজিম বলেন, 'এই পরিভ্রমণের উদ্দেশ্য হচ্ছে নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও দলগত চেতনা বৃদ্ধির পাশাপাশি সমাজে স্কাউটিংয়ের ইতিবাচক প্রভাব তুলে ধরা। এটি আমাদের জীবনে একটি মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে।'


গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক মো. জুবাইর আল মাহমুদ বলেন, প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের লক্ষ্যে রোভার স্কাউট প্রোগ্রামের পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করতে হয়। বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভারের আওতাধীন ট্রুপ গিলওয়েল গ্রুপের তিনজন ও গোপালগঞ্জ সরকারি কলেজের একজনসহ মোট চারজন রোভার সদস্য আজ থেকে তাদের পরিভ্রমণ কর্মসূচি শুরু করেছেন। গোপালগঞ্জ জেলা তাদের এই উদ্যোগে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই পরিভ্রমণ কর্মসূচি রোভারদের জন্য একটি চ্যালেঞ্জিং এবং গৌরবময় পদক্ষেপ। পরিভ্রমণ সফলভাবে সম্পন্নের মাধ্যমে তারা প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) ব্যাজ অর্জনের আরও এক ধাপ কাছে পৌঁছাবে।


বাংলাদেশ স্কাউট গোপালগঞ্জ জেলা রোভারের কমিশনার প্রফেসর মাসুদ আহম্মেদ বলেন, প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য এমন পরিভ্রমনে গোপালগঞ্জের রোভারের অগ্রযাত্রা এগিয়ে যাবে। তারা যেন সুস্থভাবে, দৃঢ় মনোবল নিয়ে পরিভ্রমণ শেষ করে নিজ নিজ ইউনিটে নতুন উদ্যমে কাজ করতে পারে, তাদের জন্য অগ্রিম অভিনন্দন ও শুভকামনা রইল। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?